ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে তিতাস গ্যাসের ভুয়া কর্মকর্তা সেজে চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২ চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ

নেত্রকোনায় মুদি দোকানিকে গলা কেটে হত্যা

#
news image

নেত্রকোনার মোহনগঞ্জে নারায়ণ পাল (৪০) নামের এক মুদি দোকানিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পৌর শহরের দক্ষিণ দৌলতপুর থানা থেকে ১৫০ মিটার দূরে সোমবার দিবাগত রাত ১১টার দিকে ওই ব্যবসায়ীর নিজ দোকানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নারায়ণ পাল পৌর শহরের রাউতপাড়া এলাকার মৃত নিরো পালের ছেলে। থানার মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে মুদি দোকান পরিচালনা করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের দক্ষিণ দৌলতপুরে থানা থেকে ১৫০ মিটার দূরে থানা মোড়ে নারায়ণ পালের মুদি দোকান রয়েছে। সোমবার দিবাগত রাত ১১টার দিকে দোকানের মধ্যে গলাকাটা অবস্থায় রক্তাক্ত নারায়ণের মরদেহ পড়ে থাকতে দেখেন একজন ক্রেতা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি আশপাশের বিভিন্ন দোকানে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

এ বিষয়ে মোহনগঞ্জ মনিহারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মোল্লা বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। আর কোনো ব্যবসায়ীর সঙ্গে যেন এমনটি না ঘটে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

০৮ অক্টোবর, ২০২৫,  11:41 PM