ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

উন্নত জাতের ছাগল পালন করে সফল খামারি দুলাল খান

#
news image

আমতলী উপজেলার ৩নং আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের মোঃ দুলাল খান উন্নত জাতের ছাগল পালন করে হয়েছেন স্বাবলম্বী। এক সময়ের আর্থিকভাবে পিছিয়ে থাকা দুলাল খান এখন একজন সফল খামারি হিসেবে এলাকায় পরিচিত মুখ।

জানা গেছে, কয়েক বছর আগে তিনি স্বল্প পুঁজি নিয়ে উন্নত জাতের ছাগল পালন শুরু করেন। সঠিক পরিচর্যা, নিয়মিত টিকাদান ও পুষ্টিকর খাদ্যের মাধ্যমে অল্প সময়েই ছাগলের উৎপাদন বাড়াতে সক্ষম হন তিনি। বর্তমানে তার খামারে বিভিন্ন জাতের প্রায় ৩০-৪০টি ছাগল রয়েছে, যার মধ্যে অধিকাংশই গর্ভবতী ও দুগ্ধবতী।

প্রতিমাসে খামার থেকে উল্লেখযোগ্য পরিমাণ আয় করছেন তিনি। ছাগল বিক্রি করে পরিবারের খরচ মেটানোর পাশাপাশি তিনি সঞ্চয়ও করতে পারছেন। তার সফলতা দেখে এলাকার অনেক বেকার যুবক খামার স্থাপনে আগ্রহী হয়ে উঠেছে।

দুলাল খান বলেন, "প্রথমে কিছুটা ভয় ছিল, কিন্তু চেষ্টা আর পরিশ্রম করলে যে সফল হওয়া যায় – আমি তার প্রমাণ। এখন স্বপ্ন দেখি খামারটি আরও বড় করব। যদি সরকার বা সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা পাই, তাহলে আরও বেকারদের কর্মসংস্থান করতে পারব।"

স্থানীয় কৃষি বিভাগ এবং প্রাণিসম্পদ অফিস দুলাল খানের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

আমতলী (বরগুনা) প্রতিনিধি :

২০ অক্টোবর, ২০২৫,  7:36 PM