ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন আগামীকাল

#
news image

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ  ‘পোস্টাল ভোট বিডি’ আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন করা হবে। 

আজ সোমবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ কথা জানান। 

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসির তৃতীয় দিনের সংলাপের সমাপনী বক্তব্যের সময় তিনি এ কথা বলেন।

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আগামীকাল আমরা প্রবাসী বাংলাদেশীদের জন্য আউট অফ কান্ট্রি ভোটিং অ্যাপ উদ্বোধন করব। এটা প্রবাস থেকে ভোট দিতে চাওয়ার নিবন্ধন। প্রবাসীদের সুবিধান জন্য গ্লোবাল সময়ের সাথে সমন্বয় রেখে আগামীকাল সন্ধ্যায় আমরা এই আউট অফ কান্ট্রি ভোটিং অ্যাপ উদ্বোধন করছি। 

তিনি আরো বলেন, আমাদের প্রবাসী বাংলাদেশী যদি ১ কোটি ৪০ লাখ থাকেন তাহলে তা আমাদের জনসংখার ৭ থেকে ৮ ভাগ হবে। তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় আমাদের প্রত্যশা আমাদের প্রবাসী ভোটের সংখ্যা বেশি হবে। 

তিনি রাজনৈতিক দলগুলোকে প্রবাসী ভোটারদের নিবন্ধন করতে উৎসাহিত করার অনুরোধ জানান। 

এ বিষয়ে ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানান, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আগামীকাল ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধনের জন্য  ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ উদ্বোধন  করবেন।

নিজস্ব প্রতিবেদক :

১৭ নভেম্বর, ২০২৫,  8:38 PM