ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

মাদক ব্যবসায়ী কারো আত্মীয় স্বজন নয় -- জাহাঙ্গীর আলম

#
news image

মাদক ব্যবসায়ী কারো আত্মীয় স্বজন নয়, সে যদি আমার ভাইও হয় তাকে আইনের আওতায় আমি নিজেই দিয়ে আসবো। মাদক একটি সামাজিক ব্যাধি শুধু নিজেকে নয়,পুরো পরিবার এলাকাকে ধ্বংস করে দেয়।
মাদক নির্মূল করার জন্য যদি আমার জীবনও দিতে হয়,আমি প্রস্তুত আছি। কোনাবাড়ি ৮ নং ওয়ার্ড দেওয়ালিয়াবাড়ী ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী অভিযানের প্রস্তুতি সভায় এসব কথা বলেন বিশিষ্ট সমাজসেবক ইব্রাহিম মেম্বার স্মৃতি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক, শেফালী ডেইরী ফার্মের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম।
২০ শে নভেম্বর রাত ৮ টায় ক্লাব কার্যালয়ে ক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের সমন্বয়ে মাদক বিরোধী প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এ সময় 
আবেগ আপ্লুত হয়ে জাহাঙ্গীর আলম বলেন, মাদক কিনতে শপিংমল বা দোকানে যাওয়া লাগে না বাসায় এসে মাদক দিয়ে যাচ্ছে মাদক বিক্রেতারা। ইতিপূর্বে স্থানীয়ভাবে যারা মাদকবিরোধী অভিযান পরিচালনা করছেন তাদের তথ্য মতে জানা গেল মাদক ব্যবসায়ীরা বলছেন থানায় বাখরা দেন, আরে ভাই বাখরা কিসের। নিজের সন্তান আত্মীয়-স্বজন ভাই-বোন চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, অথচ প্রশাসনের দোহাই দিয়ে তারাই ব্যবসা চালিয়ে যাচ্ছে,আমরা বেঁচে থাকতে তা কখনো হতে দেওয়া যাবে না।
জাহাঙ্গীর আলম আরো বলেন, ৮ নং ওয়ার্ড তথা দেওয়ালিবাড়ি এলাকায় মাদকের ছড়াছড়ি সবচেয়ে বেশি, এজন্য আমরা কয়েকটি টিম করে দিব যাতে করে ২৪ ঘন্টা এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা যায়। 
 সরেজমিনে গিয়ে দেখা যায় পূর্বে দেওয়ালিয়াবাড়ি ক্লাবের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ মাদক সেবনকারীর সরঞ্জামাদি উদ্ধার করা হয় ঐ দিন শতশত মানুষের সামনে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল মান্নান, মোঃ কালাম মিয়া, শামসুল হক, মহিউদ্দিন, নজরুল ইসলাম, ইকবাল হোসেন,শফিকুল ইসলাম,মোঃ ইউসুফ,শহিদুল ইসলাম স্বপন প্রমূখ।

গাজীপুর মহানগর প্রতিনিধি :

২২ নভেম্বর, ২০২৫,  8:47 PM