ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

২০২৭ সালের শরতের মধ্যে রুশ গ্যাস নিষিদ্ধে চুক্তিতে পৌঁছেছে ইইউ

#
news image

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনপ্রণেতা এবং সদস্য রাষ্ট্রগুলো আজ বুধবার ঘোষণা করেছে, তারা ২০২৭ সালের শরতের মধ্যে রাশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নে গ্যাস আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করার একটি চুক্তিতে পৌঁছেছে।

ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

চুক্তিটি সদস্য রাষ্ট্রগুলো এবং ইউরোপীয় পার্লামেন্টের মধ্যে একটি সমঝোতার ইঙ্গিত দেয়, যেখানে পার্লামেন্ট নিষেধাজ্ঞাটি আরো আগেই কার্যকর করতে চেয়েছিল।

ইউরোপীয় কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, আজ কাউন্সিলের প্রেসিডেন্সি এবং ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা রুশ প্রাকৃতিক গ্যাস আমদানি ধীরে ধীরে বন্ধ করার নিয়মের ব্যাপারে একটি অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো—রাশিয়ার গ্যাস সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহারের পর ইউরোপীয় জ্বালানি বাজারে যে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে, তার প্রেক্ষিতে রুশ জ্বালানির ওপর নির্ভরতা না রাখা।

দীর্ঘমেয়াদি চুক্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা সর্বোচ্চ ১ নভেম্বর ২০২৭ থেকে পাইপলাইন গ্যাসের জন্য এবং ১ জানুয়ারি ২০২৭ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) জন্য কার্যকর হবে।

স্বল্পমেয়াদি চুক্তির ক্ষেত্রে এলএনজির জন্য নিষেধাজ্ঞা কার্যকর হবে ২৫ এপ্রিল ২০২৬ থেকে এবং পাইপলাইন গ্যাসের জন্য ১৭ জুন ২০২৬ থেকে।

এই সময়সীমা কার্যকর করতে ইউরোপীয় পার্লামেন্ট এবং সদস্য রাষ্ট্রগুলোর চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।

আন্তর্জাতিক ডেক্স :

০৩ ডিসেম্বর, ২০২৫,  7:15 PM