ঢাকা ১২ মার্চ, ২০২৬
শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম নীলফামারীতে 'ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা হবিগঞ্জ কারাগারে এক হাজতি বন্দির মৃত নিয়ে ধ্রমজাল, তদন্তের দাবি পরিবারের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান, নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ আটক ১ বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে পদ্মার স্পার বাঁধ থেকে অবৈধ মাটি কাটায় অর্থদণ্ড। চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান। পৌরসভার নাকের ডগায় নিয়ম ভাঙছে ডেভেলপাররা, রহস্যজনকভাবে নীরব পৌরসভা ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রায় প্রশাসনের বিশেষ উদ্যোগ শীর্ষক সভা 

ফাহিমের দুর্দান্ত বোলিংয়ে জয় দিয়ে বিপিএল শুরু রংপুরের

#
news image

পাকিস্তানের পেসার ফাহিম আশরাফের দুর্দান্ত বোলিং নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসর শুরু করল রংপুর রাইডার্স। আজ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে রংপুর ৭ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালসকে। রংপুরের ফাহিম ১৭ রানে ৫ উইকেট নেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৩ রানে ওপেনার এডাম রসিংটনকে হারায় চট্টগ্রাম। ১ রান করেন তিনি।

এরপর ৪২ রানের জুটি গড়েন আরেক ওপেনার মোহাম্মদ নাইম ও মির্জা বেগ। পঞ্চম ওভারে নাইমকে শিকার করে জুটি ভাঙ্গেন রংপুরের পেসার মুস্তাফিজুর রহমান। ৭ চার ও ১ ছক্কায় ২০ বলে ৩৯ রান করেন নাইম।

দলীয় ৪৫ রানে নাইম ফেরার পর, নিয়মিত বিরতিতে উইকেট হারায় চট্টগ্রাম। প্রতিপক্ষের মিডল অর্ডারে ব্যাটিং ধস নামান রংপুরের ফাহিম। এতে ১৭.৫ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম।

চট্টগ্রামের হয়ে মাত্র তিনজন ব্যাটার দুই অংকের কোটা পার করে। নাইমের সর্বোচ্চ ৩৯ রানের পর মির্জা ২০ ও আবু হায়দার ১৩ রান করেন।

৩.৫ ওভার বল করে ১৭ রানে ৫ উইকেট নেন ফাহিম। স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে চতুর্থবারের মত ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। এছাড়া রংপুরের হয়ে মুস্তাফিজ ১৯ রানে ২টি উইকেট নেন।

জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা করে রংপুর। ১২ ওভারে ৯১ রান তুলে ফেলেন রংপুরের দুই ওপেনার ডেভিড মালান ও লিটন দাস। ১৩তম ওভারের প্রথম বলে রংপুরের উদ্বোধনী জুটি ভাঙ্গেন চট্টগ্রামের পেসার মুকিদুল ইসলাম। ৪টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৪৭ রান করেন লিটন।

নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে ১ রানে আউট হন তাওহিদ হৃদয়।

দলের জয় থেকে ২ রান দূরে থাকতে আউট হন মালান। তার আগে ৪৫ বলে টি-টোয়েন্টিতে ৭৩তম হাফ-সেঞ্চুরির দেখা পান তিনি। ৫টি চার ও ২টি ছক্কায় ৪৮ বলে ৫১ রান করেন মালান।

এরপর ১৫তম ওভারের শেষ বলে ছক্কা মেরে রংপুরের জয় নিশ্চিত করেন খুশদিল শাহ। ৪ বলে ৬ রানে খুশদিল ও মাহমুদুল্লাহ রিয়াদ ১ রানে অপরাজিত থাকেন। চট্টগ্রামের মুুকিদুল ২টি উইকেট নেন।

ম্যাচ সেরা হন রংপুরের ফাহিম।

নিজস্ব প্রতিবেদক :

২৯ ডিসেম্বর, ২০২৫,  5:49 PM