ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে তিতাস গ্যাসের ভুয়া কর্মকর্তা সেজে চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২ চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ

পাবনায় গোয়েন্দা শাখার অভিযানে  অস্ত্র ও গুলিসহ ৪ জন আটক

#
news image

নবাগত পুলিশ সুপার, পাবনা জনাব মো. আনোয়ার জাহিদ-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান মন্ডল (অর্থ ও প্রশাসন) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনুর রহমান (ক্রাইম অ্যান্ড অপস)-এর তত্ত্বাবধানে ওসি ডিবি মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা কর্তৃক একটি শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালিত হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে পাবনা শহরের মনসুরাবাদ এলাকা, দক্ষিণ রাঘবপুরের শায়েস্থা খান রোড এবং পূর্ব শালগাড়িয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র ও মোট ৬০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন পাবনা সদর থানার বলরামপুর আহাদবাবুর গলি এলাকার আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান মামুন ওরফে বাঙ্গাল মামুন (৪৭), একই এলাকার মৃত কোবাদ শেখের ছেলে মো. আরিফ হোসেন (২৫), সদর থানার শিবরামপুর এলাকার মো. আব্দুস সোবাহানের ছেলে মো. ফিরোজ হোসেন (৩৫) এবং সদর থানাধীন পূর্ব শালগাড়িয়া ৮ নম্বর ওয়ার্ডের আ. রাজ্জাকের ছেলে মো. রিপন (৩৫)।
মনসুরাবাদ এলাকায় এসআই বেনু রায়ের নেতৃত্বে অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি রিভলবার এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। অপর অভিযানে এসআই অসিত কুমার বসাকের নেতৃত্বে দক্ষিণ রাঘবপুরের শায়েস্থা খান রোডে জনৈক হাদিউলের ফ্ল্যাট থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়, যার মধ্যে ৪২টি তাজা ও ১১টি ফায়ার্ড কার্তুজ। এছাড়া এসআই মো. আব্দুল লতিফের নেতৃত্বে পূর্ব শালগাড়িয়া এলাকায় জনৈক আওয়ালের বাসা থেকে ৩ রাউন্ড তাজা গুলিসহ আরও ২ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

পাবনা প্রতিনিধি :

০১ জানুয়ারি, ২০২৬,  11:54 PM