ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তারের কোন সুযোগ নেই: সানাউল্লাহ

#
news image

নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তারের কোন সুযোগ নেই। কেউ সংক্ষুদ্ধ হলে তিনি আইনের আশ্রয় নেবেন। গায়ের জোরে কিছু হবে না। 

আজ রোববার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ‘আইন শৃংখলা রক্ষাকারি সেল’র উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ভোটের সময় রোহিঙ্গারা যেন কোনভাবেই মিছিল-মিটিংয়ে অংশগ্রহন করতে না পারে এবং তাদের যেন কেউ ব্যবহার না করতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এজন্য ভোটের আগে ও পরবর্তী কয়েকদিন উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোকে সিল করে রাখতে হবে।

এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ নির্বাচন ভালো করতে না পারলে তার পরিণতি সকলকে ভোগ করতে হবে বলেও আইন শৃংখলা বাহিনীকে সতর্ক করেন তিনি।

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে’ জানিয়ে সানাউল্লাহ বলেন, ‘এ অভিযানের মূল লক্ষ্য হবে ৩টি। অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও নির্বাচনী আচরণ বিধির বড় ধরনের ব্যত্যয় থাকলে সেটিকে এড্রেস করা।’

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় জেলায় নিয়োজিত বিভিন্ন আইন শৃংখলা বাহিনী ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা সহ অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

০৫ জানুয়ারি, ২০২৬,  12:08 AM