ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে তিতাস গ্যাসের ভুয়া কর্মকর্তা সেজে চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২ চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ

বসুরহাটে ব্যতিক্রমী উদ্যোগ ‘ফ্যালকন স্পোর্টস এন্ড প্রিন্ট’ এর শুভ উদ্বোধন

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে প্রথমবারের মতো ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছে ফ্যালকন স্পোর্টস এন্ড প্রিন্ট। 
 
শনিবার (১০ জানুয়ারি) বসুরহাট-কবিরহাট সড়কে অবস্থিত এজি টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা ও স্বত্বাধিকারী মোহাম্মদ শহিদুল ইসলাম মাসুদ অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বাহার। তিনি এ সময় প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, বাংলাদেশ যুবদল বসুরহাট পৌরসভার আহ্বায়ক ওবায়দুল হক রাফেল এবং এজি টাওয়ারের পরিচালক আবুল খায়ের।
 
এছাড়াও অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ.এ.এম মান্নান মুন্না, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ উল্যা ও সেক্রেটারি শাহাদাত হোসেন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
 
স্থানীয় ক্রীড়াপ্রেমী, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। 
 
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ফ্যালকন স্পোর্টস এন্ড প্রিন্ট এর মতো উদ্যোগ তরুণ সমাজকে মাদক, নেশা ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজ শারীরিক ও মানসিকভাবে বিকশিত হয়ে সমাজে ইতিবাচক অবদান রাখতে পারবে।
 
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ক্যাপ্টেন শহিদুল ইসলাম মাসুদ তাঁর বক্তব্যে কোম্পানীগঞ্জ উপজেলার প্রায় ৪০টি স্পোর্টিং ক্লাবের নাম উল্লেখ করে বলেন, তিনি সর্বোচ্চ মানের ক্রীড়া সামগ্রী সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বনামধন্য খেলোয়াড়দের ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের ক্রীড়া সামগ্রী এখানে পাওয়া যাবে।
 
তিনি আরও জানান, ভবিষ্যতে এমপি ব্র্যান্ড কোম্পানির ডিলারশিপ গ্রহণের মাধ্যমে আরও উন্নত ও মানসম্মত পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে।
 
ক্যাপ্টেন মাসুদ বলেন,ফ্যালকন স্পোর্টস এন্ড প্রিন্টে এক ছাদের নিচে সকল ধরনের ক্রীড়া সামগ্রীর পাশাপাশি প্রয়োজনীয় প্রিন্টিং সেবাও পাওয়া যাবে, যা স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ :

১১ জানুয়ারি, ২০২৬,  8:23 AM