ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

শুরুর আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ নাভিনের

#
news image

ডান কাঁধের ইনজুরিতে ভারত ও শ্রীলংকার মাটিতে শুরু হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না আফগানিস্তান পেসার নাভিন উল হক। এমনকি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানিস্তানের তিন ম্যাচের সিরিজেও দেখা যাবে না নাভিনকে। 

দুবাইয়ে সদ্য শেষ হওয়া আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে এমআই এমিরেটসের হয়ে খেলার সময় কাঁেধ চোট পান নাভিন। এ মাসে যুক্তরাজ্যের এক হাসপাতালে কাঁধে অস্ত্রোপচার করাবেন তিনি। 

নাভিনের পরিবর্তে বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন জিয়াউর রহমান শারাফি। আফগানিস্তানের ঘোষিত বিশ্বকাপ দলে রিজার্ভ তালিকায় ছিলেন তিনি। শারাফির জায়গায় রিজার্ভ তালিকায় জায়গা পেয়েছেন ফরিদ আহমেদ মালিক। 

২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ আফগানিস্তানের হয়ে খেলেছিলেন নাভিন। ২০২৫ সালে এসএ টি-টোয়েন্টি ও মেজর ক্রিকেট লিগে খেললেও কাঁধের ইনজুরির কারণে এশিয়া কাপে খেলেননি তিনি।   

আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে আবারও মাঠে ফিরেন নাভিন। কিন্তু ডান কাঁধের ইনজুরিতে পড়ে বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হল তার।

দেশের হয়ে ৪৮ টি-টোয়েন্টিতে ৬৭ উইকেট শিকার করেছেন ২৬ বছর বয়সী নাভিন।

নিজস্ব প্রতিবেদক :

১৭ জানুয়ারি, ২০২৬,  5:33 PM