ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

বিপিএলের ফাইনালে রাজশাহীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

#
news image

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে চট্টগ্রাম রয়্যালস। 

লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’টি স্থানে ছিল রাজশাহী ও চট্টগ্রাম। ১০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে অফে উঠে রাজশাহী। সমানসংখ্যক ম্যাচ খেলে ১২ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় প্লে-অফের টিকিট পায় চট্টগ্রাম। 

প্লে-অফের প্রথম কোয়ালিফাইয়ারে রাজশাহীকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে চট্টগ্রাম।

প্রথম কোয়ালিফাইয়ারে হেরে গেলেও, ফাইনাল খেলার সুযোগ ছিল রাজশাহীর। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা। 

লিগ পর্বে দু’বার দেখা হয়েছে রাজশাহী ও চট্টগ্রামের। প্রথম দেখায় ২ উইকেটে জয় পায় চট্টগ্রাম। ফিরতি লেগে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী। 

চট্টগ্রাম রয়্যালস একাদশ : মাহেদি হাসান (অধিনায়ক), মির্জা বেগ, মোহাম্মদ নাঈম, হাসান নাওয়াজ, আসিফ আলী, মাহমুদুল হাসান, জাহিদুজ্জামান (উইকেটরক্ষক), আমির জামাল, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম।

রাজশাহী ওয়ারিয়র্স একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাহিবজাদা ফারহান, তানজিদ হাসান, কেন উইলিয়ামসন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), এসএম মেহরব, জিমি নিশাম, আব্দুল গাফফার, তানজিম হাসান, হাসান মুরাদ ও বিনুরা ফার্নান্দো।

নিজস্ব প্রতিবেদক :

২৩ জানুয়ারি, ২০২৬,  2:51 PM