ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ফরিদপুরে রাজেন্দ্র কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

#
news image

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার রাতে এ জনসভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
সদর উপজেলা শাখার আমির মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর আব্দুত তাওয়াব, ফরিদপুর-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আকরাম উদ্দিন, ফরিদপুর-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন, জেলা আমির মাওলানা বদরউদ্দিন, জাগপার মুখপাত্র রাশেদ খান, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসেন, কেন্দ্রীয় শুরা সদস্য শামসুল ইসলাম আল বরাটি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল প্রধান দেলোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবুল বাশার এবং পৌর আমির এহসানুল মাহমুদ রুবেল।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে ফরিদপুরকে বিভাগ ঘোষণা, সিটি কর্পোরেশন গঠন, উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, নদ-নদীর প্রাণ ফিরিয়ে আনা এবং পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপনসহ নানা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তারা।
নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভা শেষে প্রার্থীদের প্রতীক তুলে দেওয়া হয়। বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের স্লোগানে সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে নির্বাচনী সংগীত পরিবেশন করে মনিহার শিল্প গোষ্ঠী।

বিপুল চন্দ, ফরিদপুর প্রতিনিধি :

০৭ ফেব্রুয়ারি, ২০২৬,  4:42 PM