ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

নীলফামারী সদর ২ আসনে জামায়াতের ঐতিহাসিক সর্ববৃহৎ মহিলা মিছিল

#
news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের সর্ববৃহৎ জামায়াতে ইসলামী’র নির্বাচনী মহিলা মিছিল। বিপুল উৎসাহ–উদ্দীপনা ও আবেগঘন পরিবেশে আয়োজিত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এ মিছিলটি গোটা শহরকে পরিণত করে জনসমুদ্রে। মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন নীলফামারী-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ।
 
রবিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় নীলফামারী বড় বাজার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়। তবে সকাল ৯টা থেকেই সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের মহিলা কর্মী ও সমর্থকরা রিকশা-ভ্যান, অটো ও পায়ে হেঁটে বড় বাজার এলাকায় জড়ো হতে থাকেন। মাত্র এক ঘন্টার মধ্যেই বড় বাজার, ফায়ার সার্ভিস মোড়, কিচেন মার্কেটসহ আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
 
মিছিল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নীলফামারী শহর যেন রূপ নেয় এক বিশাল গণমিছিলে। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে পড়েন সাধারণ মানুষ—কৌতূহল ও বিস্ময়ের দৃষ্টিতে উপভোগ করেন নারী জাগরণের এই ব্যতিক্রমী দৃশ্য। সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ এই মিছিল শহরজুড়ে সৃষ্টি করে এক অনন্য আবেগী পরিবেশ।
 
শহরের পুরাতন স্টেশন এলাকার প্রবীণ বাসিন্দা মকবুল হোসেন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “নীলফামারীর ইতিহাসে মহিলাদের এমন বিশাল ও শৃঙ্খল মিছিল আগে কখনো দেখিনি। এটা সত্যিই নজিরবিহীন।”
 
এই বিশাল মহিলা মিছিলকে ঘিরে স্থানীয় রাজনীতিতে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও আলোড়ন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে এবং নীলফামারীর রাজনীতিতে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে এই মিছিল।

নীলফামারী প্রতিনিধি :

০৮ ফেব্রুয়ারি, ২০২৬,  6:50 PM