ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণা

#
news image

বাগেরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী  উদ্যোগে সমাবেশ ও গণমিছিলের মাধ্যমে বাগেরহাট-২ আসনের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট রেল রোড জামে মসজিদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাগেরহাট সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ ফেরদাউস এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ। এ সময় বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ১১ দলীয় ঐক্যজোটের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, “এই নির্বাচন জনগণের অধিকার আদায়ের নির্বাচন। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণ এবার সঠিক সিদ্ধান্ত নেবে। ভয়ভীতি দেখিয়ে জনগণের রায় ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা আর মেনে নেওয়া হবে না।”
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা শেখ কামরুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের বাগেরহাট জেলা আমির মাওলানা রমিজ উদ্দিনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই নির্বাচনের মাধ্যমে জনগণ ইনশাআল্লাহ যোগ্য ও সৎ নেতৃত্ব নির্বাচন করবে।
বক্তারা আরও বলেন, যদি কেউ দলীয় নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি বা বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে জনগণ আগামী নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতিও আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে একটি বিশাল নির্বাচনী গণমিছিল রেল রোড জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেল রোড এলাকায় গিয়ে শেষ হয়। গণমিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালান।
এ সময় নেতৃবৃন্দ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সকল ভোটারকে কেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

০৯ ফেব্রুয়ারি, ২০২৬,  8:10 PM