ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি

বানারীপাড়ায় সেনাবাহিনীর তল্লাশিতে বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার

#
news image

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারি ইউনিয়ন শ্রমিক দল নেতা ফিরোজ সরদারের ঘর থেকে অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। ফিরোজ সরদারের বাড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামে।

সেনাবাহিনীর ব্রিফিং থেকে জানাগেছে, ৯ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১.০০ টায় ডিজিএফআই ও এনএসআই এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অর্ন্তগত ৬২ ইস্ট বেঙ্গল এর দায়িত্বপূর্ন এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন লেফটেন্যান্ট মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ করিমুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ফিরোজ সরদারের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় পিস্তল, দুটি রামদা, একটি চাকু, একটি মটর সাইকেল ও  মাদক সেবনের কিছু সামগ্রী উদ্ধার করে।তবে এ সময় ফিরোজ সরদার বাড়িতে না থাকায় সেনাবাহিনী তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। এছাড়াও তারা ইউনিয়নের দত্তপাড়ার আদর্শ গ্রাম, বসুরহাট ও বাইশারিতে বিশেষ অভিযান পরিচালনা করে একটি হাতুরি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেন। এ বিষয়ে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেনাবাহিনী এমন তল্লাশি অভিযান পরিচালনা করায় উপজেলার সাধারণ জনগনের মধ্যে স্বস্তির নিঃশ্বাস বিরাজ করছে। তারা জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে তাদের এমন অভিযান অব্যাহত রাখবেন।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :

১০ ফেব্রুয়ারি, ২০২৬,  6:25 PM