ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

মসজিদের মতো মন্দিরও পাহারা দিতে হবে না: জামায়াত আমির

#
news image

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ-নিজ ধর্ম পালন করবেন, মসজিদের মতো মন্দিরও পাহারা দিতে হবে না। আমরা এমন দেশ চাই।

তিনি বলেন, স্বৈরাচার পতনের পরে বিশেষ পরিস্থিতিতে আমরা (জামায়াতে ইসলামী) হিন্দু ভাইদের দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে করতে পারেন সেজন্য মন্দিরে গিয়ে পাহারা দিয়েছি। মসজিদ যদি পাহারা দিতে না হয়, তবে মন্দির কেন পাহারা দিতে হবে? মসজিদের মতো মন্দিরও পাহারা দেওয়ার দরকার হবে না, আমরা তেমন দেশ চাই।

সোমবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন।

তিনি বলেন, ১৬ বছর দেশের সম্পদ বিদেশে পাচার হয়েছে। পাচারকৃত সব সম্পদ এদেশে ফেরত আনতে হবে। আমাদের এমন দেশ গড়তে হবে যাতে স্বৈরাচার আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে।

শফিকুর রহমান বলেন, বিগত স্বৈরাচারী সরকার জামায়াতের নেতাকর্মীদের ওপর বিচারিক ও অবিচারিক উভয় প্রক্রিয়ায় হত্যা, নির্যাতন, গুম, বাড়িঘর গুড়িয়ে দেওয়া, রাজনীতি নিষিদ্ধ করার যে তাণ্ডব চালায় তারই প্রতিক্রিয়ায় আজ তাদের পতন হয়েছে এবং তাদের দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।

তিনি বলেন, স্বৈরাচারী সরকার দেশের জনসাধারণকে সংখ্যালঘু-সংখ্যাগুরু, মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ এভাবে বিভক্ত করেছে। আমরা দ্ব্যার্থহীনভাবে বলতে চাই যে আমরা ঐক্যবদ্ধ একটা দেশ চাই, যেখানে এমন বিভক্তির কোনো জায়গা থাকবে না।

তিনি বলেন, ঠাকুরগাঁও জেলার বাসিন্দারা দেশের উন্নয়নে শুরু থেকেই ভূমিকা পালন করে এসেছে, অথচ এ জেলায় কোনো বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ নেই। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, যদি এ মুহূর্তে কোনো উন্নয়নের বরাদ্দ দেওয়া হয় তবে প্রথম ধাপেই যেন ঠাকুরগাঁওয়ে এসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।

ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবর রহমান, সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম ও কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য দেলোয়ার হোসেন।

ঠাকুরগাঁও প্রতি‌নি‌ধি :

৩০ ডিসেম্বর, ২০২৪,  11:38 PM