ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি

নাজিরপুরে ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ, আসামিদের হুমকিতে আতঙ্কে ভুক্তভোগী পরিবার

#
news image

নাজিরপুর উপজেলা-এর মাটিভাঙ্গা ইউনিয়ন-এর দক্ষিণ বানিয়ারী এলাকায় মোহাম্মদ মজিবর সরদারের ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও এখনো গ্রেপ্তার হয়নি প্রধান আসামিসহ অন্যরা। বরং তারা ভুক্তভোগী পরিবারকে নিয়মিত হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মজিবুর রহমান জানান, তার ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পর তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করেন। কিন্তু মামলা করার পর থেকেই আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাকে বিভিন্ন সময় পথরোধ করে হুমকি দিচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, “এক নম্বর আসামি নজরুল সরদারসহ মোট ২৯ জন আসামি বিভিন্ন সময় আমাকে ও আমার পরিবারকে হুমকি দিচ্ছে। প্রশাসনকে জানানো হলেও তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আসামিরা আত্মগোপনে চলে যায়। ফলে আমরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।”
ভুক্তভোগীর দাবি, প্রশাসনের কার্যকর ভূমিকার অভাবে আসামিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তিনি নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসীও।

মাইনুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি :

২৫ ফেব্রুয়ারি, ২০২৬,  7:29 PM