তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
নিজস্ব প্রতিবেদক :
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, 8:57 PM

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন বগুড়া-৬ থেকে উপনির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে রেজাউল করিম বাদশাকে।
রেজাউল করিম বাদশা বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
আজ বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে রেজাউল করিম বাদশাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া বগুড়া-৪ আসনে বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেন এ তথ্য জানান।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, আলহামদু লিল্লাহ, বগুড়া (সদর)-৬ আসনের এমপি প্রার্থী হিসেবে জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাইকে বিএনপির গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হলো।
বগুড়া-৬ (সদর) আসনটি ছেড়ে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনে দু’টি আসনে বিজয়ী হয়ে শপথ গ্রহণের আগের দিন একটি আসন ছেড়ে দেন তিনি। এ কারণে আসনটিতে এখন উপনির্বাচন হবে।
১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব কটি জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হন। এর মধ্যে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে আসনটিতে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপার্সন খালেদা জিয়া। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।