ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
শিরোনামঃ
বাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী নারীর প্রতি সহিংসতা ‘বৈশ্বিক জরুরি অবস্থা’: জাতিসংঘ হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা জরিপে তথ্য না দেওয়ায় ১৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন স্থগিত নেইমারের জোড়া গোলে প্রথম জয় সান্তোসের বড়লেখায় গাঁজাসহ আটক ১ দেশ স্বাধীন হওয়ার পরে লাঠি ভাঙা গ্রামে বিএনপির এমপি মজিবুর রহমান গাজীপুর বোর্ডবাজারে মোটরসাইকেলের সাথে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন ফরিদপুরে কাপড় শুকানোর রশি টানানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী

বাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

#
news image

বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, বাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে।

তিনি বলেন, রমজানের শুরুতে কয়েকটি নিত্যপণ্যের দাম কিছুটা বাড়তি থাকলেও বর্তমানে বাজারে জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে।

আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরব বাজারে বিভিন্ন নিত্যপণ্যের দোকান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ভৈরব বাজারে সব ধরনের পণ্যের দাম এখন স্বাভাবিক রয়েছে। পুরো রমজানজুড়ে বাজার নিয়মিত মনিটরিং করা হবে। অসাধু ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে দাম বাড়াতে পারবে না। 

তিনি আরও বলেন, কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পাঁচটি ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য স্বল্প আয়ের মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে।

এ সময় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ, ভৈরব পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম এবং ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

২৭ ফেব্রুয়ারি, ২০২৬,  9:27 PM