ঢাকা ১৭ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
তেঁতুলিয়ায় মতবিনিময় সভার ভিডিও ধারণে ডিসির বাধা, মতবিনিময় বয়কট সাংবাদিকদের সরিষাবাড়ীতে প্রেমের টানে সিঙ্গাপুর প্রবাসীকে বিয়ের দাবিতে অনশনে সৌদি প্রবাসীর স্ত্রী তেঁতুলিয়ায় সেনাবাহিনীতে কর্মরত বৃষ্টির হাতে ১৪ বছরের গৃহকর্মী মুক্তি নির্যাতিত নেত্রকোনায় ৩১০০ লিটার ডিজেল জব্দ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ মাজহারুল ইসলাম খানের পারিবারিক  সুবিধার্থে ঢাকা এসবি-তে বদলি। বাইশ বছর ধরে তালাবদ্ধ পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন কক্ষ। মরজিয়া সুলতানা পনু দীর্ঘ ১৭ বছর রাজনীতির মাঠে অনুপস্থিত, তবু চান সংরক্ষিত নারী আসন ! বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু, আওতায় আসবে ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস বয়সী শিশু জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের সিদ্ধান্ত

নোয়াখালী সদরে ৫ মাদকসেবীর কারাদণ্ড

#
news image

নোয়াখালীর সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। 
 
সোমবার (২ মার্চ) বিকেলে দত্তের হাট, মহাব্বতপুর,সোনাপুর ও বাল্ডিংটন মোড়সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
 
অভিযান সূত্রে জানা যায়,পবিত্র রমজান মাস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্সের সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় পাঁচজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন,নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হালিম বেপারী বাড়ির মৃত আলী আহমদের ছেলে মো. সুমন (৪৪), ৬ নম্বর ওয়ার্ডের দত্তেরহাট এলাকার আবুল কালামের ছেলে মো. রাজু (৩২), একই ওয়ার্ডের ছিদ্দিক মিয়ার বাড়ির মৃত বোরহান মিয়ার ছেলে মো. ইয়াছিন (৪০), ৭ নম্বর ওয়ার্ডের মশু চৌধুরী বাড়ির মকবুল হোসেনের ছেলে মো. রাব্বী (২৮) এবং অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে আনোয়ার হোসেন (২৯)।
 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ গণমাধ্যমকে জানান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন, মোছা. কাউসারী আক্তার, এস এম জাহিদা আক্তার মৌসুমি ও মুকসুদুস সালেহীন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত প্রত্যেককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করেন।
 
তিনি আরও বলেন, রমজান মাসে আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নোয়াখালী প্রতিনিধি :

০৩ মার্চ, ২০২৬,  5:09 AM