ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে তিতাস গ্যাসের ভুয়া কর্মকর্তা সেজে চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২ চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ

শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান, নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ আটক ১

#
news image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমান নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বুধবার (১১ মার্চ) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকা এবং মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিলের বিকল্প ভারতীয় এসকাফ ডিএক্স সিরাপ ও টেনসিউইন ট্যাবলেট জব্দ করে ৫৯ বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

এ ব্যাপারে অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত গভীল রাত বুধবার জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে নেশাজাতীয় টেনসিউইন ট্যাবলেট ৩১৭০ পিস এবং ৫০ বোতল ভারতীয় এসকাফ ডিএক্স সিরাপ জব্দ করতে সক্ষম হয়।

এদিকে অপর এক অভিযানে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল একই উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাফসহ উপজেলার আড়গাড়া এলাকার চকসিরামপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে আলীমকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

১২ মার্চ, ২০২৬,  12:39 AM