ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

২৫ মার্চের গণহত্যা : ঢাবিতে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

#
news image

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস স্মরণে মোমবাতি প্রজ্বালন, নীরবতা পালন ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। আজ বুধবার রাত ১১টায় জগন্নাথ হলের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও গণসমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা। 

এসময় উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিকসহ বিশ্ববিদ্যালয় ও হল কমিটির শতাধিক নেতাকর্মী।

ঢাবি শাখা ছাত্রদলের ‎সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস বলেন, ৭১ আমাদের অস্তিত্ব, ২৪ আমাদের প্রেরণা। দু’টি সংগ্রামের সকল শহীদদের আত্মত্যাগকে ধারণ করে সে আত্মত্যাগের অনুপ্রেরণায় আধুনিক, সাম্যের ও ন্যায়ের বাংলাদেশ গড়ে তুলতে আমরা গণতান্ত্রিক সরকারকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেব।

ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে, আমরা তাঁকে অনুপ্রেরণা হিসেবে ধারণ করি। আমাদের সকল কার্যক্রমে তাঁর প্রতিফলন আমরা দেখিয়ে যাবো এবং একটি সাম্য, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাবো।

নিজস্ব প্রতিবেদক :

২৬ মার্চ, ২০২৬,  8:33 AM