ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে হাটহাজারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

#
news image

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম উত্তর জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় হাটহাজারীর ডাকবাংলো মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মোঃ আব্দুল জব্বার।
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে শুরু থেকেই গণভোটের দাবি জানানো হয়েছিল এবং এ বিষয়ে বিএনপিও সম্মতি দিয়েছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে পূর্বের সেই প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে গণভোট বাস্তবায়ন না করে, বরং তা বাতিলের কৌশল গ্রহণ করছে।
 
তিনি আরও বলেন, “চার কোটি মানুষের দেওয়া গণরায় জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের পক্ষে ছিল। এই গণরায়ের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত না হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।”
 
বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতি এখন আর বাস্তবায়িত হচ্ছে না, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী। এ সময় তিনি খালেদা জিয়ার নেতৃত্বে দেওয়া পূর্ব প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দেন।
 
চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং হাটহাজারী উপজেলা সেক্রেটারি সাইফুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, খেলাফত মজলিস নেতা মাওলানা নাছির উদ্দীন মুনির, জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমীর অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী, রাউজান উপজেলা আমীর শাহজাহান মঞ্জু, জেলা সহকারী অফিস সেক্রেটারি এজাহারুল ইসলাম, হাটহাজারী উপজেলা নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী, ফটিকছড়ি থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ এবং রাউজান উপজেলা সেক্রেটারি রিদুয়ান শাহসহ ১১ দলের নেতৃবৃন্দ।
 
বক্তারা বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত চেতনা ও শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হাটহাজারীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

১১ এপ্রিল, ২০২৬,  11:52 PM