ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি

পানছড়ি সীমান্তে বিজিবির দুঃসাহসিক অভিযান—১৪০০ রাউন্ড গুলি উদ্ধার

#
news image

খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর এক সাহসী ও কৌশলী অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা পালিয়ে যায় এবং পরবর্তীতে বিজিবি টহল দলকে ঘেরাও করেও ব্যর্থ হয়।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ শাহআলমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল বৌদ্ধমনিপাড়া এলাকার কাঠালতলী যাত্রী ছাউনি এলাকায় অবস্থান নেয়।

এ সময় সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে করে চারজন সন্দেহভাজন ব্যক্তি অতিক্রম করার চেষ্টা করলে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত মোটরসাইকেল ফেলে পাহাড়ি পথে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় দুটি মোটরসাইকেল এবং ৭.৬২ মি.মি. এসএমজি’র মোট ১,৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে।

উদ্ধারকৃত মালামাল বিওপিতে নিয়ে যাওয়ার পথে সন্ত্রাসী গোষ্ঠীর প্রায় ১০০-১১০ জন সদস্য টহল দলকে ঘেরাও করে। তবে তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও দৃঢ়তায় বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

পরে ব্যাটালিয়ন সদর থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত দুটি টহল দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলে সন্ত্রাসীরা ধীরে ধীরে পিছু হটে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সন্ত্রাসী ও চোরাকারবারীদের অভিনব কৌশল মোকাবেলায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

১২ এপ্রিল, ২০২৬,  12:27 AM