ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে তিতাস গ্যাসের ভুয়া কর্মকর্তা সেজে চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২ চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়িতে অভিযান চালিয়ে অবৈধ গামারী কাঠ জব্দ করেছে বিজিবি।

#
news image

খাগড়াছড়ির পানছড়িতে অভিযান চালিয়ে অবৈধ গামারী কাঠ জব্দ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। গত ১৩ এপ্রিল রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ব্যাটালিয়ন সদর থেকে পশ্চিমে তবলছড়ি স্টিল ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেসিও নায়েব সুবেদার মোঃ তুষার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব কাঠ উদ্ধার করে।
আটককৃত কাঠের আনুমানিক মূল্য কয়েক হাজার টাকা বলে জানা গেছে। পরবর্তীতে জব্দকৃত কাঠ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ পাচার প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

১৪ এপ্রিল, ২০২৬,  8:07 PM