ঢাকা ১৭ জুন, ২০২৬
শিরোনামঃ
বড়লেখার খাল-বিল থেকে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা বারহাট্টায় আড়াই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শাল্লায় মা, নবজাতক ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে পরামর্শ সভা এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

আগুনে পুড়ে অঙ্গার ১ গরু ও ৩ ছাগল, নিঃস্ব দিনমজুর

#
news image

নওগাঁর মান্দা উপজেলার মৌনম ইউনিয়নের মৈনম ফকিরপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেলাল হোসেন নামে এক দিনমজুরের একটি গরু, তিনটি ছাগল, হাঁস-মুরগি ও বসতঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বেলাল হোসেনের বাড়ির গোয়ালঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তাদের পৌঁছানোর আগেই গ্রামবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে ততক্ষণে গোয়ালঘরে বাঁধা থাকা একটি গরু, তিনটি ছাগল এবং কয়েকটি হাঁস-মুরগি আগুনে পুড়ে মারা যায়। এছাড়া বসতঘরসহ আরও দুটি ঘর ও ঘরের প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত বেলাল হোসেন বলেন, “আমি একজন দিনমজুর। মানুষের বাড়িতে কাজ করি এবং ভ্যান চালিয়ে সংসার চালাই। আগুনে আমার সবকিছু পুড়ে গেছে। এখন পরিবার নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না।”
 
মৈনম ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুনে একটি গরু, তিনটি ছাগল, হাঁস-মুরগি ও ঘরবাড়িসহ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।”
 
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সথী জানান, বিষয়টি জানা নেই। ঘটনা সত্যি হলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে।

নওগাঁ প্রতিনিধি :

১৬ জুন, ২০২৬,  8:57 PM