‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন
মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
২৯ জুন, ২০২৬, 8:55 PM

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ২৯শে জুন সকালে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয়ের আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিবৃন্দ বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
এরপর বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অপু কুমার দাস। তিনি তাঁর বক্তব্যে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় সহকারী প্রধান শিক্ষক জনাব ক্ষিতিশ চন্দ্র দাস বলেন, বিয়ে, জন্মদিন, বিভিন্ন জাতীয় ও সামাজিক গুরুত্বপূর্ণ দিবসসহ পারিবারিক আনন্দঘন মুহূর্তগুলোতে অন্তত একটি করে গাছ রোপণের সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন।
সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ কামাল উদ্দীন জলবায়ুর ভারসাম্য রক্ষায় বৃক্ষের অপরিসীম ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
অপরদিকে সিনিয়র শিক্ষক মোহাম্মদ উল্যা মিরাজ তাঁর বক্তব্যে বলেন, একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক অপু কুমার দাস “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। তিনি বলেন, একটি শিশু ও একটি গাছ একসঙ্গে বেড়ে উঠলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর, সুস্থ ও সবুজ বাংলাদেশ উপহার পাবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব শংকর চন্দ্র সাহা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, এডহক কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সবশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।