ঢাকা ০১ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল অভিনেতা জাহের আলভী রিমান্ড শেষে কারাগারে দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য ঢাবিতে ন্যানোটেকনোলজি গবেষণায় এএফএম মেশিনের ব্যবহার নিয়ে প্রশিক্ষণ জার্মানির রেকর্ড স্পর্শ করল ব্রাজিল গণমাধ্যমে তামাকপণ্যের বিজ্ঞাপন প্রচার করা যাবে না পুকুরে ঝাঁপ দিয়ে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু, বজ্রপাতে আহত-২  মুন্সীগঞ্জে আধুনিক কৃষি ও পুষ্টি নিরাপত্তায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

পুকুরে ঝাঁপ দিয়ে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু, বজ্রপাতে আহত-২ 

#
news image

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দিনে বজ্রপাতে আরও দুইজন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পৌরসভার ভুরারবাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সম্পদ মিয়া (৯) ভুরারবাড়ী গ্রামের মাংস ব্যবসায়ী আবুল হোসেন আকন্দের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা থেকে ছোট বোনকে নিয়ে বাড়ি ফেরার পথে সরকার পাশা ওয়েলফেয়ার ট্রাস্ট-সংলগ্ন একটি পুকুরে গোসল করার উদ্দেশ্যে ঝাঁপ দেয় সম্পদ। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। ছোট বোনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
 
এদিকে একই দিন দুপুরে পৌরসভার বলারদিয়ার এলাকার তরু মিয়া (৪০) মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হন। এছাড়া পৌর এলাকার সাতপোয়া দক্ষিণপাড়া গ্রামের ইয়াসমিন আক্তার (১৮) এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় বজ্রপাতে আহত হন।
 
আহত দুইজনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী বিষয়টি নিশ্চিত করেছেন।

সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি :

৩০ জুন, ২০২৬,  8:22 PM