গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন বিএনপি নেতা জাহিদ
গাজীপুর প্রতিনিধি :
২২ আগস্ট, ২০২৬, 7:48 PM

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের গাজীপুরা এলাকায় রেললাইন সংলগ্ন মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করেন ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক মোঃ জাহিদুর রহমান জাহিদ। উদ্বোধন শেষে তিনি ভাওয়াল যুব সংঘ আয়োজিত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। এ সময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জাহিদুর রহমান জাহিদ বলেন, বিগত ১৭ বছরে ২৩ নম্বর ওয়ার্ডে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি এই অবহেলিত ওয়ার্ডের মানুষের জন্য সিটি কর্পোরেশনের মাধ্যমে ২০টি রাস্তার আবেদন করেছেন, যার মধ্যে ইতোমধ্যে ২টি রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, আগামীতে জনগণের সেবক হিসেবে মানুষের দোরগোড়ায় নাগরিক সুবিধা পৌঁছে দিতে এবং ওয়ার্ডের সার্বিক সমস্যা সমাধানে তিনি কাজ করে যেতে চান।