ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মাদক বন্ধ হবে কীভাবে—যখন মাদক ঘিরেই গড়ে উঠে অর্থনৈতিক স্বার্থের চক্র ? বাগেরহাটে অসহায় ও অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্য জেলা পরিষদের আর্থিক সহায়তা হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বিশ্বনাথে বিএনপির আনন্দ মিছিল ও শোভাযাত্রা রাজশাহীতে নভেম্বরে শুরু হচ্ছে ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট’ সিরাজগঞ্জে চালকল মালিকদের চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি গাজীপুরে অটোরিকশাচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৩, গাড়ি উদ্ধার কচুয়ায় রাড়ীপাড়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মামলাবাজ রাসেলে অতিষ্ট ফেরদৌস গং মিথ্যা মামলা নিয়ে ঘর ছাড়া অনেকেই সাংবিধানিক নিয়মে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার মন্ত্রী স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান

রাজশাহীতে নভেম্বরে শুরু হচ্ছে ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট’

#
news image

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং রাজশাহীতে ভলিবল খেলার ঐতিহ্য পুনরুজ্জীবনের লক্ষ্যে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট’। আগামী ২১ থেকে ২৭ নভেম্বর এ টুর্নামেন্টের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাত ৮টায় রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে টুর্নামেন্টের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু (এমপি) এ ঘোষণা দেন।

ভূমিমন্ত্রী জানান, এবারের টুর্নামেন্টে পুরুষ বিভাগে অংশ নেবে দেশের শীর্ষস্থানীয় দলগুলো। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল এবং রাজশাহী বিভাগীয় লিগের চ্যাম্পিয়ন দল। এছাড়া রাজশাহীতে নারী ভলিবলের বিকাশ ও প্রসারে রাজশাহী জেলা নারী ভলিবল দল এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন পুলিশ নারী ভলিবল দলের মধ্যে একটি বিশেষ প্রীতি ম্যাচের আয়োজন করা হবে। টুর্নামেন্টের ম্যাচগুলো প্রাথমিকভাবে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জুয়া ও সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ, পরিচ্ছন্ন ও ক্রীড়ামুখী সমাজ গঠনে এ টুর্নামেন্ট কার্যকর ভূমিকা রাখবে।” এছাড়া রাজশাহীতে ভলিবলসহ সামগ্রিক ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

টুর্নামেন্ট পরিচালনা প্রসঙ্গে ভূমিমন্ত্রী আরও জানান, সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে একটি দক্ষ টেকনিক্যাল কমিটি এবং অর্থ কমিটি গঠন করা হবে। প্রতিযোগিতার সম্ভাব্য প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে ১২ থেকে ১৪ লাখ টাকা। এ ব্যয় সম্পূর্ণ নিজস্ব তহবিল ও করপোরেট স্পনসরের মাধ্যমে নির্বাহ করা হবে; সাধারণ মানুষের কাছ থেকে কোনো প্রকার চাঁদা বা অনুদান নেওয়া হবে না।

প্রস্তুতি সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা, সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড় চুন্নু, বাবু ও এ টি এম হাফিজুল হক মুন্নু এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাম্মেল হকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড় ও কোচগণ উপস্থিত ছিলেন।

রাজশাহী প্রতিনিধি :

২৩ আগস্ট, ২০২৬,  9:20 PM