ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মাদক বন্ধ হবে কীভাবে—যখন মাদক ঘিরেই গড়ে উঠে অর্থনৈতিক স্বার্থের চক্র ? বাগেরহাটে অসহায় ও অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্য জেলা পরিষদের আর্থিক সহায়তা হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বিশ্বনাথে বিএনপির আনন্দ মিছিল ও শোভাযাত্রা রাজশাহীতে নভেম্বরে শুরু হচ্ছে ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট’ সিরাজগঞ্জে চালকল মালিকদের চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি গাজীপুরে অটোরিকশাচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৩, গাড়ি উদ্ধার কচুয়ায় রাড়ীপাড়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মামলাবাজ রাসেলে অতিষ্ট ফেরদৌস গং মিথ্যা মামলা নিয়ে ঘর ছাড়া অনেকেই সাংবিধানিক নিয়মে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার মন্ত্রী স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান

টঙ্গীতে ১৪ শহীদের ইতিহাস নিয়ে জামায়াতের ‘জুলাই স্মৃতি স্মারক’ উন্মোচন

#
news image

টঙ্গীতে শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণ, জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শহীদদের স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ছড়িয়ে দিতে ‘জুলাই স্মৃতি স্মারক’ উন্মোচন করেছে টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামী। এই স্মারকে টঙ্গীর ১৪ জন শহীদের জীবন, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় টঙ্গীর দারুল ইসলাম ট্রাস্টে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ স্মারক উন্মোচন করেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জামাল উদ্দিন।

টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেন ভূঁইয়া, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফখরুল আলম সিফাত, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সোলাইমান হোসাইনসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে শহীদ শাকিল পারভেজের পিতা বেলায়েত হোসেন, জুলাইয়ের অন্যতম শহীদ মো. সামিউ আমান নূরের পিতা মো: আমানুল্লাহসহ একাধিক শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তাঁদের হাতে ‘জুলাই স্মৃতি স্মারক’ তুলে দেওয়া হয়। স্মারকটিতে টঙ্গীর ১৪ জন শহীদের জীবনবৃত্তান্ত, আন্দোলন-সংগ্রাম, আত্মত্যাগ এবং আহত যোদ্ধাদের ইতিহাস সবিস্তারে তুলে ধরা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জামাল উদ্দিন বলেন, “শহীদরা আমাদের সাহসের প্রতীক এবং একটি রক্তাক্ত অধ্যায়ের মহানায়ক। তাঁদের স্মৃতি ও ইতিহাস যেন কোনোভাবেই বিকৃত না হয়, সে লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ‘জুলাই স্মৃতি স্মারক’।”

তিনি আরও বলেন, “শহীদ পরিবারের সদস্যরা আমাদের আহ্বানে সব সময় সাড়া দেন—এটি আমাদের জন্য পরম পাওয়া। আমরা সারাজীবন শহীদ পরিবারের পাশে থাকব, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করব এবং জুলাইয়ের ইতিহাস কোনোভাবেই বিকৃত হতে দেব না।”

টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর এই উদ্যোগের প্রশংসা করে তিনি জুলাই বিপ্লবকে ধারণ করে ১৪ জন শহীদের স্মরণে স্মারকটি প্রকাশের জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

মো: নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

২২ আগস্ট, ২০২৬,  8:01 PM