ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

সম্পর্ক নয়,যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নিবে সরকার : উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

#
news image

'বিজেএমসি ও বিটিএমসি'র প্রায় ৪৫-৫০ টির মতো প্রতিষ্ঠান রয়েছে যা পিপিপি/ লীজের মাধ্যমে উদ্যোক্তাদেরকে দিতে চাই। ইতোমধ্যে গত ছয় মাসে তিনটি মিল হস্তান্তর হয়েছে,আরও কিছুর প্রক্রিয়া চলমান আছে। আমি সম্ভাব্য বিনিয়োগকারীদের বলতে চাই- এখন সরকার কোন সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে না, সিদ্ধান্ত নিবেন বিনিয়োগকারীর যোগ্যতা এবং প্রস্তাবের ভিত্তিতে। প্রতিষ্ঠানগুলোর রিসোর্স ব্যবহার করুন,নিজে ও দেশকে লাভবান করুন, অর্থনীতি ও কর্মসংস্থানে অবদান রাখুন। '

আজ রবিবার (২৬ জানুয়ারি)  রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কুড়িগ্রাম টেক্সটাইল মিল লীজ পদ্ধতিতে পরিচালনায় বিটিএমসি ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রা:) লি. মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এসব কথা বলেন।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বিনিয়োগের জন্য ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রা:) লি: কে ধন্যবাদ জানান এবং বলেন, ' বিটিএমসি ও বিজেএমসি'র মিলগুলোতে অবকাঠামো পরিপূর্ণ আছে। কিছুটা সংস্কার করে নিলেই দ্রুত এর উৎপাদন শুরু হবে,লাভ করার সুযোগ হবে। ওপেন টেন্ডারের মাধ্যমে সততা, নিষ্ঠা ও দ্রুততার সাথে কাজগুলো করা হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিনিয়োগকারী খুঁজছে, ব্যবসায়ীরা সুযোগটা নিয়ে নিন। '

বিনিয়োগের বিভিন্ন সুবিধা তুলে ধরে বিনিয়োগের আহ্বান করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ।  তিনি বলেন, 'কুড়িগ্রামের উপযোগী কর্মসংস্থান ব্যবস্থা করলে জনসাধারণের উপকার পাবে। বন্ধ থাকা মিলগুলো পুণরায় চালুর জন্য মন্ত্রণালয় কাজ করছে। '

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রা:) লি. ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ জানান কুড়িগ্রামে কর্মসংস্থান বাড়াতে এবং জন ও পরিবেশবান্ধব শিল্প গড়ে তুলতে চাই যেখানে কুড়িগ্রামবাসী উপকৃত হয়।

এরপরে বিটিএমসি'র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রা:) লি. ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বিটিএমসি’র চেয়ারম্যান  ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান স্বাগত বক্তব্য রাখেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, আরিফুর রহমান খান,মঈনুল ইসলাম,বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো: শহিদুল
 ইসলাম,বিটিএমসি'র সাবেক চেয়ারম্যান ব্রি. জে (অব.) মোঃ জিয়াউল হক,বিজেএমএ সম্পাদক আব্দুল বারিকসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং অধীনস্হ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

২৭ জানুয়ারি, ২০২৫,  4:27 AM