ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

ঢাকায় দুই দিনব্যাপী পুষ্টি সম্মেলনের উদ্বোধন

#
news image

দেশে প্রথমবারের মতো দুই দিনব্যাপী পুষ্টি সম্মেলন শুরু হয়েছে। রাজধানীর শাহবাগে শহিদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন হচ্ছে। 

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) প্রেসিডেন্ট ও পুষ্টি সম্মেলনের প্রধান উপদেষ্টা জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বৃহস্পতিবার দুই দিনব্যাপি এই সম্মেলনের উদ্বোধন করেন।

যথাযথ জ্ঞান সকলের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রধান সমন্বয়ক ডা. মো. ফজলে রাব্বি খান পুষ্টি সম্মেলন আয়োজনের যথার্থতা তুলে ধরে বলেন, খাদ্য ও পুষ্টির বিভিন্ন দিক এবং এরসাথে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটি প্লাটফর্ম তৈরি করাই এই সম্মেলনের উদ্দেশ্য। যাতে পুষ্টি’র সাথে জড়িত যেকোনো পর্যায়ের যে কেউ খাদ্য ও পুষ্টি সম্পর্কে অতি সাম্প্রতিক ধারণা রাখেন।

জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান উদ্বোধনী বক্তব্যে বলেন, আমাদের বর্তমান সময়ে পুষ্টিহীনতা যেমন সমস্যা, তেমনি স্থুলতা এবং মুটিয়ে যাওয়াও সমস্যা। অন্যদিকে এরসাথে যুক্ত হয়েছে খাদ্যের মাইক্রোনিউট্রিয়েন্ট কমে যাওয়া-এটা এখন আরো বড় সমস্যা। যথাযথ পুষ্টিজ্ঞান না থাকাই এর কারণ। তিনি পুষ্টিবিদদের যথাযথ কর্তৃপক্ষের স্বীকৃতির কথাও বলেন। প্রয়োজনে এর জন্য আলাদা কাউন্সিল তৈরি করা এখন সময়ের দাবি। 

সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা দিনব্যাপী সাইন্টিফিক সেশনে অংশ নিয়েছেন সেবা প্রদানে সংশ্লিষ্ট ব্যক্তিসহ জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন পুষ্টিবিদগণ, দেশি-বিদেশি খাদ্য ও পুষ্টি বিষয়ক উন্নয়ন ও গবেষণা সংস্থা, নিরাপদ খাদ্য উৎপাদনকারী ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠান। জনসাধারণের জন্য উন্মুক্ত সেশনে ছিল পুষ্টি সচেতনার বিষয়ে বিভিন্ন সেশন। পুষ্টি সম্পর্কে সাধারণ ভুলগুলো সুধরে নেয়া ছাড়াও সাধারণ মানুষ জেনেছে পুষ্টি কিভাবে রোগকে প্রতিরোধ করতে পারে। সেশনে স্বাস্থ্যকর রান্নাসহ পুষ্টি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। 

সাফিনা রহমানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাডাস’র মহাসচিব এম সাইফুদ্দীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক (আইএনএফএস) পরিচালক মো. সাইদুল আরেফিন, বারডেম এর প্রধান পুষ্টি কর্মকর্তা শামসুন্নাহার মহুয়া, এলাইভ এন্ড থ্রাইভ এর কান্ট্রি ম্যানেজার ডা. জেবা মাহমুদ, আইএনএফএস’র অধ্যাপক ডা. নাজমা শাহীন এবং বাংলাদেশ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের (বিইউএইচএস) রেজিস্ট্রার প্রফেসর ডা. জাহিদ হাসান।

নিজস্ব প্রতিবেদক :

০১ ফেব্রুয়ারি, ২০২৫,  7:26 AM