ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

প্যারিসের অ্যাপারেল সোর্সিংয়ে অংশ নিচ্ছে বাংলাদেশের ২৭ কোম্পানি

#
news image

প্যারিসের অ্যাপারেল সোর্সিংয়ে অংশ নিচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক, ডেনিম এবং ফ্যাব্রিক উৎপাদনকারি ২৭টি কোম্পানি।

আগামী ১০ থেকে ১২ ফ্রেবুয়ারি তিন দিনব্যাপী প্যারিসের ‘লি বুর্গেট এক্সিবিশন সেন্টারে’ (Paris-Le-Bourget Exhibition Centre) এ মেলা অনুষ্ঠিত হবে।

এই টেক্সওয়ার্ল্ডে সারা বিশ্বের বায়ারদের আকৃষ্ট করতে প্রায় ৩১টি দেশ থেকে ১ হাজার ২০০টির বেশি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মেসি ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশ কর্তৃপক্ষ।

মেলায় অংশগ্রহণকারী ২৭টি বাংলাদেশি কোম্পানির মধ্যে অন্যতম কোম্পানিগুলো হলো- আরন ডেনিম লিমিটেড, হুরাইন এইচটিএফ, এনজেড ডেনিম, সারা ফ্যাশনওয়্যার এবং নেক্সজেন অ্যাপারেল। এরা প্রত্যেকেই তাদের উদ্ভাবিত পণ্য পৃথকভাবে উপস্থাপন করবে।

এছাড়াও প্যাসিফিক স্পোর্টস, এশিয়া লিংক ডিজাইন, ফ্ল্যাশ অ্যাপারেলস, কোয়ালিটি অ্যাপারেলসসহ অন্যান কোম্পানিগুলো রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ব্যানারে মেলায় অংশগ্রহণ করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৈশ্বিক ফ্যাশন ও টেক্সটাইল বাজারে প্যারিসের  অ্যাপারেল সোর্সিংয়ের এই মেলাটি নেটওয়ার্কিং, ব্যবসায়িক উন্নয়ন এবং বিশ্বব্যাপী দর্শকদের কাছে বাংলাদেশের প্রাণবন্ত পোশাক শিল্পকে উপস্থাপন করার একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। কারণ মেলায় চীন, তুরস্ক, ভারত, কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান এবং তাইওয়ানের মতো অন্যান্য প্রধান উৎপাদনকারী বিভিন্ন দেশর সঙ্গে বাংলাদেশকে বিষেশভাবে উপস্থাপন করা হবে।

নিজস্ব প্রতিবেদক :

০৩ ফেব্রুয়ারি, ২০২৫,  1:29 AM