ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ধানের শীষের জন্য কাজ করতে হবে:এম মঞ্জুরুল করিম

#
news image

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, সবাই সহযোগিতা করলে তার বাবা, মরহুম অধ্যাপক এম এ মান্নানের অসমাপ্ত কাজগুলো শেষ করতে চান।
 
 বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গজারিয়াপাড়া হামিদিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "বাবা গাজীপুরে যে পরিমাণ স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, বিগত ১৭ বছরে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে দেখিনি। বিগত ফ্যাসিবাদী সরকার শুধু লুটপাটেই ব্যস্ত ছিল।"
 
তিনি আরও বলেন, "আমরা দেখেছি, তারা দিল্লি থেকে সিলেবাস পেয়েছে এবং সেই সিলেবাস বাস্তবায়নের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র করেছিল। গত ৫ আগস্ট ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করতে বাধ্য করেছে। তবে তাদের দোসররা এখনো দেশে রয়ে গেছে।"
 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, "সামনের নির্বাচন অত্যন্ত কঠিন হতে যাচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। আমাদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের জন্য কাজ করতে হবে এবং বিজয়ের জন্য লড়াই চালিয়ে যেতে হবে।"
তিনি আরও বলেন, "তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সময় কম থাকায় তার একার পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব হবে না। তাই আমাদেরকেই তারেক রহমানের দূত হয়ে মানুষের ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিতে হবে।"
 
এ সময় তিনি মাদ্রাসার ভবন নির্মাণসহ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সহায়তার আশ্বাস দেন।

গাজীপুর মহানগর প্রতিনিধি :

০৭ ফেব্রুয়ারি, ২০২৫,  5:03 AM