ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আগামী ১০ মার্চ কোম্পানীগঞ্জ সফর করবেন পরিবেশ-জলবায়ু ও পানি সম্পদ মন্ত্রী

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জের ও ফেনীর সোনাগাজীর নদীভাঙন কবলিত লোকজনের বসত ও চাষের জমি বাঁচাতে মুছাপুর রেগুলেটর পূনঃনির্মাণের লক্ষ্যে নোয়াখালী ৫ আসনের নবনির্বাচিত এমপি মহোদয় ফখরুল ইসলাম কাজ শুরু করেছেন।
 
ইতোমধ্যেই মাননীয় সংসদ সদস্য বর্তমান সরকারের পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু ও পানি সম্পদ  মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সাথে একান্ত বৈঠক করেছেন।
 
মাননীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম এর আমন্ত্রণে মাননীয় মন্ত্রীদ্বয় আগামী ১০ মার্চ মঙ্গলবার মুছাপুর রেগুলেটর নির্মাণের স্থান পরিদর্শন করবেন ।
 
সরকারের পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ঐদিন এক সাথে কোম্পানীগঞ্জের মুছাপুর সফর করবেন। 
 
আজ ৩ মার্চ মঙ্গলবার দুই মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে সচিবালয়ের অফিসে দেখা করে অনুরোধ করার পর তাঁরা এ ব্যাপারে সদয় সম্মতি প্রদান করেছেন। এসময় ফখরুল ইসলাম এর সাথে জুবায়ের ইসলাম ফারুকী উপস্থিত ছিলেন।
 
আগামী ১০ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় মুছাপুর রেগুলেটরের স্থানে এলাকাবাসী সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে  অনুরোধ জানিয়েছেন মাননীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

০৫ মার্চ, ২০২৬,  9:32 PM