ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

তরুণ গণিতবিদদের অদম্য মেধা আমাদের গর্বিত করেছে : শিক্ষা উপদেষ্টা

#
news image

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, তরুণ গণিতবিদদের অদম্য মেধা, অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠা আমাদের সকলকে গর্বিত করেছে। তারা শুধু প্রতিযোগিতায় অংশ নেয়নি, তারা বিশ্বকে দেখিয়েছে যে বাংলাদেশের মেধাবীরা বিশ্বের সেরাদের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে নেই।

শনিবার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ওয়ার্ল্ড ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ (ডব্লিউএমটিসি) ২০২৪-এ অংশগ্রহণকারী বাংলাদেশের ২৭ জন মেধাবী শিক্ষার্থীর অসামান্য সাফল্য উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ড. ওয়াহিদউদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এই সাফল্য সমগ্র জাতির জন্য এক অনন্য প্রেরণা। 

তোমাদের এই অর্জন আমাদেরকে আত্মবিশ্বাসী করে তুলেছে যে, আমরা বিশ্বের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। তোমাদের এই সাফল্য যেন ভবিষ্যতের পথচলায় আরো উৎসাহ ও প্রেরণা যোগায়।

অংশগ্রহণকারী ও বিজয়ীদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি এই আয়োজনে শিক্ষা গবেষক রাখাল রাহার সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাসিনা খান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও গণিত অলিম্পিয়াডের প্রশিক্ষক ড. মাহবুব মজুমদার, এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটি অভ বাংলাদেশের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ড. সাইফুর রহমান বকাউল, ইউনিভার্সিটি অভ্ এশিয়া প্যাসিফিক-এর  ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জি. আর. আহমেদ জামাল, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ও প্রকৌশলী, জিওক্যাল ইউএসএ একাডেমিক কাউন্সিলর কামরুজ্জামান কামরুল।

নিজস্ব প্রতিবেদক :

০৯ ফেব্রুয়ারি, ২০২৫,  3:07 PM