ঢাকা ২০ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আমাদের নিয়ে যে যতই ট্রল করুক না কেন, আমরা আমাদের দায়িত্ব থেকে পিছিয়ে যাব না - শিক্ষামন্ত্রী

#
news image

শিক্ষামন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,শিক্ষা খাতের মানোন্নয়ন ও টেকসই উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, "আমাদের নিয়ে যে যতই ট্রল করুক না কেন, আমরা আমাদের দায়িত্ব থেকে পিছিয়ে যাব না।"
শনিবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 শিক্ষামন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিক উদ্যোগে শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে এবং আগামীতে বাংলাদেশ শিক্ষার হাবে পরিণত হবে।
তিনি বলেন, এই বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পড়তে আসবে। আমরা সেই আদলেই ইউনিভার্সিটি বানাচ্ছি। আমরা জানি বাংলাদেশের ছাত্ররা মেধাবী, আমরা দেখেছি বাংলাদেশের ছাত্ররা বাইরের দেশে পড়তে গিয়ে অনেক সুনাম অর্জন করেছে। তবে আমরা কেন পারবো না এই এডুকেশন হাব করতে ! আমরা কেন পারবো না বৃটিশদের মতো ৪০ বা ১০০ বিলিয়ন ব্যাবসা করতে ! এটাই হবে আমাদের বড় সম্পদ।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহা: হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল- মামুন, মাউশির মহাপরিচালক অধ্যাপক ডক্টর খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল, নওগাঁ ২ আসনের সংসদ সদস্য এনামুল হক, ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, ৪ আসনের সংসদ সদস্য ডাঃ একরামুল বাড়ী টিপু, ৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, ৬ আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের ৮০ জন ছাত্রকে বৃক্ষ উপহার দিয়ে বরণ করা হয়।

নওগাঁ প্রতিনিধি :

১৮ জুলাই, ২০২৬,  8:59 PM