ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

যোগ্য ব্যক্তিকেই টিসিবি’র কার্ডের আওতায় আনা হবে : বাণিজ্য উপদেষ্টা

#
news image

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, যার প্রয়োজন আছে এবং যিনি যোগ্য তাকেই শুধু টিসিবি’র কার্ডের আওতায় আনা হবে।

তিনি বলেন, 'টিসিবির কার্ড নিয়ে পূর্বে ব্যাপক অনিয়ম হয়েছে। ফ্যাসিস্ট যে কাজ করেছে আমরা তা করব না। তারা যা করছে সেটা করলে তাদের সাথে আমাদের পার্থক্য থাকলো না।'

সোমবার খুলনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলার টিসিবি ডিলার ও অংশীজনের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

টিসিবি’র কার্ড এক্টিভেশন ও পণ্য বিতরণ সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিদ্যমান যে চ্যালেঞ্জ আছে তা সকলের সমন্বয়ে সমাধান করা হবে। ফ্যাসিবাদের থেকে আলাদা হয়ে আমাদের আইন ও নীতিমালা অনুযায়ী চলতে হবে। 

তিনি বলেন, কার্ড সংশোধন করা হবে একই সাথে কার্ডের সংখ্যা ১ কোটিতে উন্নীত করা হবে। দু’টো কাজই দ্রুত করা হবে।

কার্ড দেওয়ার ক্ষেত্র কোনো রাজনৈতিক বিভাজন যেন না করা হয় সেদিকে খেয়াল রাখতে কর্মকর্তাদের নির্দেশনা দেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, স্থানীয়ভাবে ফ্যাসাদ তৈরির চেষ্টা না করে যার প্রয়োজন তাকেই কার্ডের আওতায় আনতে হবে। শুধু তাকেই কার্ড দেওয়া হবে যে কার্ড পাওয়ার যোগ্য বলে উল্লেখ করেন তিনি।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ট্রেডিং কর্পোরেশন অভ্ বাংলাদেশ (টিসিবি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

নিজস্ব প্রতিবেদক :

১১ ফেব্রুয়ারি, ২০২৫,  2:13 PM