ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

ঢাকা সিএমএইচে ছানি ও রিফ্র্যাক্টিভ সার্জারিতে বৈশ্বিক অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

#
news image

‘বিশ্বে ছানি ও রিফ্র্যাক্টিভ সার্জারি সম্পর্কিত গ্লোবাল আপডেটস’ শীর্ষক মেডিকেল সেমিনার আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ কথা জানিয়েছে।

চক্ষু বিভাগ, সিএমএইচ ঢাকা কর্তৃক আয়োজিত এ সেমিনারে চোখের চিকিৎসায় বিপ্লব ঘটানো কয়েকটি প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়।

এ সেমিনারে অংশগ্রহণকারীরা প্যানেল আলোচনা ও ইন্টারেক্টিভ আলোচনার মাধ্যমে সর্বাধুনিক সার্জিকাল পদ্ধতি, উন্নত ইন্ট্রা ওকুলার লেন্স ও ফেমটোসেকেন্ড লেজারের সহায়তায় ছানি অপারেশন পদ্ধতি ও চোখের চিকিৎসা সংক্রান্ত অন্যান্য জটিল বিষয় নিয়ে আলোচনা করেন। সেমিনারের শুরুতে একটি লাইভ সার্জারি দেখানো হয়। 

এছাড়াও, আলোচকগণ চোখের চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা, রোগীর সুরক্ষা ব্যবস্থা ও ব্যক্তিগত সচেতনতার ভূমিকা তুলে ধরেন।

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সিএমএইচ ঢাকা, বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদান করছে এবং সশস্ত্র বাহিনীর সদস্য ও বেসামরিক ব্যক্তিবর্গদের চিকিৎসা সেবা প্রদান করে থাকে। 

উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটি জুলাই গণঅভ্যুত্থানে অদ্যাবধি ২ হাজার ৭৪৪ জন আহত ব্যক্তিকে সুচিকিৎসা প্রদানের মাধ্যমে দেশের মানুষের মধ্যে আস্থার প্রতীক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে।

সেমিনারে ডিজিএমএস, কনসালটেন্ট সার্জন জেনারেল, সিএমএইচ ঢাকার সকল সিনিয়র ও জুনিয়র মেডিকেল অফিসার, জাতীয় শীর্ষস্থানীয় চক্ষু বিশেষজ্ঞগণ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

১৩ ফেব্রুয়ারি, ২০২৫,  7:30 PM