ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

মেধা সম্পদ সুরক্ষায় পেটেন্ট নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান

#
news image

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব মেধা সম্পদ সুরক্ষায় পেটেন্ট নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন।

‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (আইপিআর) নিশ্চিতকরণ’ সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আজ সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে ইউজিসি’র আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউজিসি’র স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স (এসপিকিউএ) ডিভিশনের পরিচালক ড. দূর্গা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. মো: রেজাউল করিম ও ইউজিসি সচিব ড. মো: ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রফেসর মাছুমা হাবিব বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উদ্ভাবনী ধারণা ও মেধা সম্পদের অধিকার নিশ্চিত করার জন্য ইউজিসি একটি সেল গঠনের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে আইনজীবী পুল গঠন করে দ্রুততম সময়ে পেটেন্ট নিবন্ধনে সহযোগিতা করা হবে বলে তিনি জানান। তিনি বলেন, শক্তিশালী মেধাস্বত্ব অধিকার ব্যবস্থা গড়ে তুলতে পেটেন্ট নিবন্ধন প্রক্রিয়া সহজ করা জরুরী।  

তিনি বলেন, সৃজনশীল কাজ, উদ্ভাবন এবং অন্যান্য বুদ্ধিবৃত্তিক আবিষ্কারের জন্য আইনী অধিকারের স্বীকৃতি হচ্ছে আইপিআর। উন্নত বিশ্বে এটি ব্যাপকভাবে জনপ্রিয় হলেও বাংলাদেশে জটিল প্রক্রিয়ার কারণে এটি তেমন জনপ্রিয় হচ্ছে না। ইউজিসি আইপিআরকে সংশ্লিষ্টদের মাঝে জনপ্রিয় করতে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কর্মশালা আয়োজন করছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রেজাউল করিম বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ইম্প্যাক্টফুল গবেষণা হচ্ছে। পেটেন্ট রেজিস্ট্রেশনের জটিলতার কারণে এসব গবেষণার মেধাস্বত্ব অধিকার থেকে শিক্ষকরা বঞ্চিত হচ্ছেন। ইউজিসি’র এ উদ্যোগ আইপিআর নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উৎসাহিত করবে।

ড. ফখরুল ইসলাম বলেন, চতুর্থ শিল্প বিপ্লব ও একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে আইপিআর এর কোনো বিকল্প নেই। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে তিনি আইপিআর পেটেন্ট রেজিস্ট্রেশনে আগ্রহী হতে সকলের প্রতি আহ্বান জানান।

কর্মশালায় টেকনিক্যাল সেশনে পেটেন্ট নিবন্ধন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন ইউজিসি’র এসপিকিউএ ডিভিশনের উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনির উল্লাহ এবং পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান।

কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়সহ ১২টি বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদকঃ

১৮ ফেব্রুয়ারি, ২০২৫,  12:42 AM