ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

হাজিরা শিট জমায় গাফিলতি : ২৭ কেন্দ্র সচিবকে কারিগরি শিক্ষা বোর্ডের শোকজ

#
news image

এসএসসি ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির পরীক্ষা-২০২৫ এর হাজিরা শিট ও প্রয়োজনীয় কাগজপত্র সময়মতো বোর্ডে জমা না দেওয়ায় ২৭টি কেন্দ্রের কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

আজ রোববার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক নোটিশে এ কথা বলা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ‘পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০১২’ এবং বোর্ডের পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার ৩ কার্যদিবসের মধ্যে পরীক্ষার্থীদের হাজিরা শিট, শিরোনামপত্র এবং অনুপস্থিত তালিকার হার্ডকপি বোর্ডের ভোকেশনাল শাখায় জমা দেওয়ার বিধান রয়েছে। ২০২৫ সালের ৭ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ায় এসব কাগজপত্র জমা দেওয়ার সর্বশেষ তারিখ ছিল ১০ ডিসেম্বর। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার দুই মাস পরও সংশ্লিষ্ট ২৭টি কেন্দ্র থেকে এসব নথিপত্র বোর্ডে পৌঁছায়নি।

পরীক্ষা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর কাজে এই ধরনের চরম গাফিলতিকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করেছে বোর্ড। কেন ওইসব কেন্দ্রের কেন্দ্র সচিব পদসহ কেন্দ্রের স্বীকৃতি বাতিল করা হবে না এবং তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত জবাব আগামী ৩১ মার্চের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

০১ মার্চ, ২০২৬,  10:11 PM