ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

অস্কার জিতল ইরানি অ্যানিমেটেড শর্ট ফিল্ম ‘ইন দ্য শ্যাডো অফ সাইপ্রেস’

#
news image

হোসেইন মোলায়েমি এবং শিরিন সোহানি পরিচালিত ইরানি শর্ট অ্যানিমেশন মুভি ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’ ২০২৫ সালের সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্মের জন্য অস্কার জিতেছে। ইরানি চলচ্চিত্র নির্মাতারা এই বিভাগে প্রথমবারের মতো একটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন।

গতকাল রোববার স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসরে ২০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পুরস্কার পায়। এটি ইরানি ইনস্টিটিউট ফর দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ চিলড্রেন অ্যান্ড ইয়ং অ্যাডাল্টস-এর একটি প্রযোজনা। ইরানের সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

দুই ইরানি পরিচালক অস্কারে উপস্থিত থাকার কথা ছিল না কিন্তু তারা শেষ মুহূর্তের ভিসা পেতে সক্ষম হন এবং অনুষ্ঠানের মাত্র তিন ঘণ্টা আগে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেন।

ইরানি অ্যানিমেটেড শর্ট ফিল্ম ‘ইন দ্য শ্যাডো অফ সাইপ্রেস’-এর একটি দৃশ্য।

এর আগে, ২০২৮ সালে ২১ থেকে ২৫ আগস্ট অনুষ্ঠিত ১২তম পোর্টল্যান্ড ফেস্টিভ্যাল অব সিনেমা, অ্যানিমেশন অ্যান্ড টেকনোলজিতে (পিএফসিএটি) শর্ট ফিল্মটি এই দুই পুরস্কার জিতেছে।

ইন্সটিটিউট ফর দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্টস (কানুন নামে পরিচিত) প্রযোজিত অ্যানিমেশন মুভিটি শর্ট অ্যানিমেশন বিভাগে সেরা টু-ডি অ্যানিমেটেড শর্ট এবং বেস্ট স্কোর বিভাগে দুটি রৌপ্য পুরস্কার জিতেছে।

এছাড়া, এলএ শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, লেবু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং ট্রিবিকা ফিল্ম ফেস্টিভ্যালে ব্যাপক প্রশংসা অর্জন করেছে ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’ ফিল্মটি।

এটি ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, অ্যানি অ্যাওয়ার্ডস, অ্যানেন্সি ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল, মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং ক্লারমন্ড ফের্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে একাধিক মনোনয়ন অর্জন করে বেশ প্রভাব ফেলেছে।

অনলাইন ডেক্স :

০৩ মার্চ, ২০২৫,  6:57 PM