ঢাকা ২০ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

#
news image

গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-২ (পূবাইল) এলাকায় সড়ক, আরসিসি ড্রেন ও ফুটপাত নির্মাণসহ ৭টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ শনিবার (১৮ জুলাই) গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ. কে. এম ফজলুল হক মিলন ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের উপস্থিতিতে এসব প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, এই মেগা উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজ গেট পর্যন্ত সড়ক উন্নয়ন, পূবাইল থানা সড়ক থেকে নৈপাড়া সড়ক পর্যন্ত রাস্তা নির্মাণ, বিন্দান স্কুল সড়কের উন্নয়ন, হারবাইদ এলাকার বিভিন্ন সড়কের সংস্কার, কালু মার্কেট ও কলেরবাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ, আরসিসি ড্রেন ও ফুটপাত নির্মাণ এবং বিভিন্ন সড়ক প্রশস্তকরণের কাজ।

গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, প্রকল্পগুলো পুরোপুরি বাস্তবায়িত হলে পূবাইল অঞ্চলের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী ও উল্লেখযোগ্য উন্নতি হবে। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের সড়ক ও ড্রেনেজসংক্রান্ত চরম ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি যান চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে। একই সঙ্গে বর্ষা মৌসুমে পূবাইল অঞ্চলের জলাবদ্ধতা নিরসনেও এই প্রকল্পগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে বলেন, এলাকার অবকাঠামো উন্নয়নে এই উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল যেমন সহজ হবে, তেমনি স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক ও ব্যাপক প্রভাব পড়বে।

উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—পূবাইল থানা বিএনপির সভাপতি মনির সিকদার বকুল, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, পূবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়ার পাশাপাশি পূবাইল থানা মহিলা দলের সভাপতি শামীমা আক্তারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আমিনুল ইসলাম রবিন :

১৮ জুলাই, ২০২৬,  9:39 PM