ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

বিএনপি গণমানুষের দল হিসেবে সব সময় সাথে ছিলাম : জনতার উদ্দ্যেশ্যে এম মঞ্জুরুল করিম রনি

#
news image

বিএনপি গণমানুষের দল হিসেবে সব সময় সাথে ছিলাম, স্থানীয় জনতার উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। 
 
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেোর পক্ষথেকে, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির আয়োজনে মাসব্যাপী গণ-ইফতার ২০২৫ এর দ্বিতীয় ধাপের কার্যক্রম  চলছে টঙ্গী পূর্ব থানার (৫৬নং ওয়ার্ড ) আমজাদ আলী সরকার গার্লস স্কুল মাঠে। ওই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন মঞ্জুরুল করিম রনি।
 
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের তত্ত্বাবধানে গণইফতারে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছারা ইফতারে শরিক হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান সহ গাজীপুর মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও।
 
গণইফতারে অংশ নিয়ে পুলিশ কমিশনার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবান মানুষদের গরীব, অসহায় ও অভুক্ত মানুষের পাশে দাঁড়ানোর জোড়ালো আহবান জানান। 
 
ইফতারের পূর্বে লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও গাজীপুরের প্রয়াত মেয়র অধ্যাপক এম এ মান্নানের মাগফেরাত কামনা করে মোনাজাতে বিশেষ দোয়া করা হয়। 
 
গণইফতারের আয়োজক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের বাঁধা ও দমন পীড়নের কারণে বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে জনগণের জন্য কিছু করতে পারেনি। ৫ই আগষ্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে মাসব্যাপী গণইফতারের আয়োজন করা হয়েছে। নগরীর ছয়টি পৃথক স্থানে মাসব্যাপী এই ইফতারের আয়োজন করা হবে বলে জানান তিনি।
 
এরআগে রবিবার (০২ মার্চ) গাজীপুরে  ভাওয়াল রাজবাড়ী মাঠে প্রথম  ধাপের  কার্যক্রম শুরু হয়ে  চলে ৮ মার্চ শনিবার পর্যন্ত। প্রথমদিন এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ইফতার করেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।
 
প্রতিদিন কয়েক হাজার এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষের জন‍্য ইফতারে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবারের কর্মসূচি এটি । গাজীপুর মহানগর বিভিন্ন এলাকা পর্যায়ক্রমে মাস ব্যাপি চলবে এই কার্যক্রম। এই আয়োজনকে একটি মডেল কর্মসূচির অংশ বিশেষ, এমনটাই মনে করছেন স্থানীয় এলাকাবাসী।
 
এ কার্যক্রম পরিচালনার জন্য  কমিটির আহবায়ক গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মীর হালিমুজ্জামান ননি ও সদস্য সচিব সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন। আপ্যায়ন কমিটির আহবায়ক সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া ও সদস্য সচিব সাইফুল ইসলাম টুটুল। শৃঙ্খলা কমিটির আহবায়ক মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আকম মোফাজ্জল হোসেন।
 
এসময় আরও উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্বথানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দীন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, গজিপুর মহানগর ছাত্রদলের  সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীম-সহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ফাহিম ফরহাদঃ

১২ মার্চ, ২০২৫,  4:11 AM