ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

পরিবেশ ও বন সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ঢাবি উপাচার্য

#
news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরিবেশ ও বন সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদা পাশে থাকবে। 

আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আজ শুক্রবার স্মৃতি চিরন্তন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ এবং পরিবেশ সংসদের সহযোগিতায় আরবরিকালচার সেন্টার এই অনুষ্ঠান আয়োজন করে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে-‘বন ও খাদ্য’।

আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া এবং কর্নেল (অব.) মো. জাকারিয়া হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ড. নিয়াজ আহমদ খান বলেন, প্রকৃতি, জীববৈচিত্র্য ও বন সংরক্ষণে আমাদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার, গাছের পাতা পোড়ানো ও আতশবাজি বন্ধ এবং প্লাস্টিক বর্জন কর্মসূচিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বনায়ন ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা পালন করে যাচ্ছে। পরিবেশ সংরক্ষণে ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে সম্মিলিতভাবে কাজ করার উপর তিনি গুরুত্বারোপ করেন।

এর আগে, উপাচার্য ঢাকা বিশ্বদ্যিালয় ক্যাম্পাসে বনায়ন কর্মসূচির অংশ হিসেবে স্মৃতি চিরন্তন চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। আলোচনা পর্ব শেষে স্মৃতি চিরন্তন চত্বর থেকে উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

নিজস্ব প্রতিবেদক :

২২ মার্চ, ২০২৫,  6:04 AM