ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন কাল

#
news image

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬’-এর জাতীয় পর্যায়ের খেলা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।

এদিন সকাল ১০টায় রাজধানীর মিরপুরস্থ ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

আজ বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মন্ত্রণালয় জানায়, এ বছরের ৬ এপ্রিল ইউনিয়ন ও পৌরসভা পর্যায় থেকে এবারের ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ শুরু হয়। দেশব্যাপী টেকসই ফুটবলার তৈরির এই বড় আসরে দেশের মোট ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে বালক বিভাগে ৬৫ হাজার ৩৪২টি এবং বালিকা বিভাগে ৬৫ হাজার ৩২১টি দল দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

ইউনিয়ন ও পৌরসভা পর্যায় থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে উপজেলা-থানা, জেলা এবং সর্বশেষ বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা গত ২৩ মে সফলভাবে শেষ হয়।

কাল থেকে শুরু হতে যাওয়া জাতীয় পর্যায়ের এই চূড়ান্ত পর্বে দেশের আটটি বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন আটটি বালক দল এবং আটটি বালিকা দলসহ মোট ১৬টি দল অংশ নিচ্ছে। এই চূড়ান্ত পর্বের খেলার মধ্য দিয়েই চলতি বছরের টুর্নামেন্টের শিরোপাধারী দল নির্ধারিত হবে।

নিজস্ব প্রতিবেদক :

০৩ জুন, ২০২৬,  7:04 PM