ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

রুয়েটের নতুন ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান

#
news image

রুয়েটের নতুন ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে দায়িত্ব

প্রদান

১৩মে-২৪,রাাজশাহী থেকে বাবুল ঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো.
কামরুজ্জামান (১)-কে নতুন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকের দায়িত্ব দেয়া
হয়েছে। গতকাল সোমবার(১৩মে) রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ
আহম্মদ চৌধুরীর স্বাক্ষরিত আদেশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা
হয়েছে।
এতে বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রফেসর ড.
মো. কামরুজ্জামান (১)- কে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরিচালক
(ছাত্র-কল্যাণ) পদে দায়িত্ব প্রদান করা হলো। তিনি নিজ দায়িত্বের
অতিরিক্ত হিসাবে ওই দায়িত্ব পালন করবেন। ইহা যোগদানের তারিখ
থেকে কার্যকর হইবে। তিনি নিয়মানুযায়ী ভাতাদি পাইবেন।
উল্লেখ্য যে, অধ্যাপক ড. মো. কামরুজ্জামান (১) ১৯৯৮ সালে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পূর্ববর্তী বিআইটি)
পুরকৌশল বিভাগ থেকে বি.এসসি ডিগ্রী অর্জন করেন এবং ১৯৯৯
সালে একই বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রভাষক হিসেবে
যোগদান করেন। পরবর্তীতে তিনি সহকারী অধ্যাপক, সহযোগী
অধ্যাপক ও অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এছাড়াও তিনি
এম.এসসি, পিএইড.ডি ও পোস্ট ডক্টোরাল ফেলোশিপ ডিগ্রী অর্জন
করেন। রুয়েটে ইতিপূর্বে তিনি ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক, পুরকৌশল
বিভাগের প্রধান এবং নগর অঞ্চল ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের প্রধানের
দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি হল প্রভোস্ট সহ বিভিন্ন
গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক পদে দায়িত্ব পালন
করেছেন।

জেলা প্রতিনিধি

১৩ মে, ২০২৪,  11:02 PM