ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কক্সবাজারে এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ২৯ হাজার ৭৯ শিক্ষার্থী

#
news image

সারাদেশের সাথে কক্সবাজার জেয়া আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

কক্সবাজার জেলায় মোট ৫৩টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেখানে ২৯ হাজার ২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখা থেকে এসব তথ্য জানা গেছে।

জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখার তথ্যমতে, কক্সবাজার জেলায় মোট ৩১ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা হবে। যেখানে শিক্ষার্থী সংখ্যা ২০ হাজার ২৩৪ জন। ১৪ টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেখানে পরীক্ষার্থী সংখ্যা ৭ হাজার ২৮১ জন এবং ভোকেশনালের ৮ টি কেন্দ্রে পরীক্ষায় বসবে ১ হাজার ৫৬৪ শিক্ষার্থী।

উপজেলা ভিত্তিক তথ্য:

জেলার ৯ উপজেলার মধ্যে আয়তনে সবচেয়ে বড় চকরিয়া উপজেলায় পরীক্ষার্থী সংখ্যা সবচেয়ে বেশি। এসএসসি, দাখিল ও ভোকেশনালে ৮ কেন্দ্রে ৬ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী রয়েছে।

এরপর কক্সবাজার সদর উপজেলার অবস্থান। যেখানে ৭ কেন্দ্রে ৪ হাজার ৭৫০ জন শিক্ষার্থী। মহেশখালী উপজেলায় ৭ কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৩ হাজার ৫৩৬ জন। উখিয়ায় উপজেলায় ৬ কেন্দ্রে পরীক্ষার্থী ৩ হাজার ১৫৭। আর রামুতে ৭ কেন্দ্রে ২ হাজার ৫৪০ জন শিক্ষার্থী।

সীমান্ত উপজেলা টেকনাফে কেন্দ্র ৭ হলেও পরীক্ষার্থী ২ হাজার ৫২৩ জন। আর দ্বীপ উপজেলা  কুতুবদিয়ায় ৫ টি কেন্দ্রে পরীক্ষায় বসছে ১ হাজার ৬৯৩ এবং পেকুয়ায় ৩ টি কেন্দ্রে ১ হাজার ৯৬২ জন পরীক্ষার্থী এবং ঈদগাঁও উপজেলায় ৩ টি কেন্দ্রে ১ হাজার ৮৬৪ এসএসসি, দাখিল ও ভোকেশনালে অংশ নেবেন।

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

১০ এপ্রিল, ২০২৫,  9:59 PM