ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ইসরাইলি হামলায় গাজায় ৭ শিশুসহ একই পরিবারের ১০ জন নিহত

#
news image

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার ভোরবেলা ইসরাইলি বিমান হামলায় দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে একই পরিবারের ১০ জন সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে ৭ শিশুও রয়েছে।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি’কে বলেন, ‘খান ইউনিসের মধ্যাঞ্চলে আল-ফাররা পরিবারের বাড়িতে ইসরাইলি বিমান হামলার পর ৭ শিশুসহ ১০ জনকে শহীদ হিসেবে হাসপাতালে আনা হয়েছে।’

হামলার বিষয়ে এএফপি’র সাথে যোগাযোগ করা হলে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামলার বিষয়টি খতিয়ে দেখছে। 

গাজা থেকে এএফপি এই খবর জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খান ইউনিসে ইসরাইলি ট্যাংক থেকে একাধারে তীব্র গুলিবর্ষণ করা হয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থাটি আরো জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ার আল-আতাত্রা এলাকায় বেসামরিক লোকদের একটি দলকে লক্ষ্য করে ইসরাইলি হামলায় ২জন নিহত হয়েছে।

শুক্রবার ভোরে, ইসরাইলি সেনাবাহিনী গাজা শহরের পূর্ব দিকের বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের ‘জরুরি ভিত্তিতে’ সরে যাওয়ার সতর্কতা জারি করেছে।

সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাই এক্সে-এক পোস্টে বলেছেন, ‘আইডিএফ সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করার জন্য আপনার এলাকায় প্রচণ্ড শক্তি নিয়ে কাজ করছে। আপনার নিরাপত্তার জন্য, আপনাকে অবিলম্বে এই এলাকাগুলো খালি করতে হবে এবং পশ্চিম গাজা শহরের পরিচিত আশ্রয়কেন্দ্রগুলোতে চলে যেতে হবে।’

আন্তর্জাতিক ডেক্স :

১১ এপ্রিল, ২০২৫,  4:30 PM